চিকিৎসকসহ স্ত্রী-মেয়ে ও জামাতা ‘করোনায় আক্রান্ত’

এবার মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরীসহ তার স্ত্রী, কন্যা ও জামাতা।

রবিবার (১২ এপ্রিল) ডা. শাহনেওয়াজ নিজে সংবাদমাধ্যমকে জানান, তার ক্লিনিকের (পলি ক্লিনিক) বেশ কয়েকজন নার্স ও সহকারীরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডা. শাহনেওয়াজ আরও জানান, ‘আমি, আমার মেয়ে, জামাতাসহ আমার ক্লিনিকের বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত। তাদের ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি।’

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সকলে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন ডা. শাহনেওয়াজ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর