পুলিশ করোনায় আক্রান্ত, ব্যারাক লকডাউন

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্য। এতে তার বাসস্থান সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাক লকডাউন করা হয়েছে। ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা বিভাগীয় পুলিশ হাসপাতালে তিন চিকিৎসক, তিনজন নার্স, সাতজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১২ জন রুমমেট ও ব্যারাকের ২০০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।

সিএমপি সূত্রে জানা যায়, বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঁচদিন ধরে চিকিৎসাধীন ওই ট্রাফিক কনস্টেবলের করোনা পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে আন্দরিকল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, আমাদের একজন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাক লকডাউন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর