অ্যালকোহল পান করে মারা গেলেন মেয়রপুত্রসহ ২ জন

এবার অ্যালকোহল পান করে পাবনার ঈশ্বরদিতে প্রাণ হারালেন দুই যুবক। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসতালে তারা মারা যায়।

মৃত দুই যুবকের একজন হলেন ঈশ্বরদি পৌরসভার মেয়র মকলেছুর রহমার বাবলুর ছেলে ওহেদূর রহমান সজল(২৬) ও অন্যজন হলেন ফতেমোহাম্মদপুর এলাকার মৃত সামুর ছেলে রাজু (৩২)

জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাতে ঈশ্বরদীর স্থানীয় একটি হোমিওপ্যাথির দোনা থেকে সজল ও রাজু অ্যালকোহল কিনে পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে তারা মারা যায়।

নিহত সজলের ভাই শাহারাত জানান, সন্ধ্যার কিছুক্ষণ পরে তার ভাই সজলের হঠাৎ পেটে গ্যাসের প্রকট সমস্যা দেখা দেয়। সকালে হাসপাতালে নেয়া হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, অ্যালকোহলের সঙ্গে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে।তাদের মরদেহ রাজশাহীতে ময়নাতদন্ত শেষে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঈশ্বরদীতে আনা হবে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) মো. ফিরোজ কবির বলেন, দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি। অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে কি-না তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর