ঢালিউডের এক সময়ের পর্দা কাঁপানো নায়ক হেলাল খানের বাবাসজ পরিবারের ৩ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার বাবা আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এছাড়াও হেলাল খানের ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও করোণা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পরিবারের সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে হেলাল খান নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুক এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই খবর প্রকাশ করেন।
হেলাল খান লিখেছেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’
চিত্রনায়ক হেলাল খান বর্তমানে তার অসুস্থ বাবার পাশে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।
হেলাল খান এক সময় ঢাকাই চলচ্চিত্রের বহুল আলোচিত নায়ক ছিলেন। বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে আছেন। তার আলোচিত ছবিগুলোর মধ্যে আছে ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, , ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’ প্রভৃতি।
এর মাঝে ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
বার্তাবাজার/এসজে