করোনায় সিঙ্গাপুরে আরও ১২৫ বাংলাদেশি আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে সিঙ্গাপুরে নতুন করে আরও ২৩৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২৫ জনই বাংলাদেশি।

রবিবার (১২ এপ্রিল) নতুন ১২৫ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৬৬৯ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩২ জন। আজ আরও ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬০ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে আটজনের মৃত্যু হয়েছে। আর একজন শনাক্তের আগেই মৃত্যুবরণ করেন।

আক্রান্ত ২৩৩ জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ৬৬ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এরমধ্যে ১৪১ জন অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে লিংক রয়েছে। ১৬৭ জনের তথ্য এখনও অজানা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর