খাগড়াছড়িতে আরও এক ইউপি সদস্যের বাড়ি থেকে ১৫৮ বস্তা চাল উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আরও এক ইউপি সদস্যের গুদাম থেকে ১৫৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ অভিযান চালিয়ে তাইন্দং হতে এ চাল উদ্ধার করেন। চাল উদ্ধারের পর তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন পলাতক রয়েছে।

এর আগে গোমতি ইউনিয়ন থেকে আরও ২৮ বস্তা চাল উদ্ধার করেছিল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন তার ভাড়া গুদামে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউল মজুদ করেছে। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। অভিযান চালিয়ে ইউপি সদস্যের গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৫৮ টি বস্তা জব্দ করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জালাল উদ্দিনের গুদামে অভিযান পরিচালনা করে গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ করি। সরকারি চাল মজুদের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর