ইতিমধ্যে নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়েছে। যার ফলে জেলাটিতে থমথমে এক পরিস্থিতি বিরাজ করছে।
আর এ করোনা সংক্রমণে ভীত নারায়ণগঞ্জবাসীর জন্য সুসংবাদ দিলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
রোববার সন্ধ্যায় ফেইসবুক লাইভে এসে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘এ মুহুর্তে নারায়ণগঞ্জে যে জিনিসটি সবচেয়ে প্রয়োজন সেটি হচ্ছে করোনা পরীক্ষা করা।
আমরা সরকারের কাছে আপিল করেছিলাম যেন দ্রুত নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার একটি ল্যাব স্থাপন করা হয়। সেই ব্যাবস্থাটি করে দিয়েছেন জাতির জনকের কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা’।
তিনি জানান,করোনা পরীক্ষার জন্য সোমবার সকাল ১০টা থেকে স্বনামধন্য প্রতিষ্ঠান জেকেজে হেল্থ কেয়ার সেন্টার করোনার স্যাম্পল কালেকশন শুরু করবে। নারায়ণগঞ্জেই প্রথম এ প্রতিষ্ঠানটি স্যাম্পল সংগ্রহের কাজ করবে। এ জন্য নারায়ণগঞ্জের দুটি জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি। একটি নারায়ণগঞ্জ হাইস্কুল, অপরটি সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজ।
তিনি অনুরোধ রেখে বলেন, সম্পুর্ণ বিনামূল্যে এ পরীক্ষাটি করা হবে। তবে কেউ দুজন এক সঙ্গে যাবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে একজন করে যাবেন। যারা মনে করেন অসুস্থ্য এবং করোনা পরীক্ষা করা প্রয়োজন তারা সুশৃঙ্খলভাবে উল্লেখিত দুটি স্থানে বিনামূল্যে পরীক্ষাটি করাতে পারবেন।
কেএ/বার্তাবাজার