‘তাড়াহুড়ো করে লকডাউন তুললে ভয়াবহ পরিণাম হবে’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিকে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO বলছে, লকডাউন তোলার ব্যাপারে তাড়াহুড়ো করা উচিত নয়। সেক্ষেত্রে পরিণাম ভয়াবহ হতে পারে। এই ভাইরাসটি ভয়ংকর রূপ নিয়ে ফিরে আসতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, লকডাউন তুলতে হলেও তা কৌশলগতভাবে ধীরে ধীরে তুলতে হবে।

করোনা আতঙ্কের জেরে বিশ্বের বহু দেশে সম্পূর্ণরুপে লকডাউন চলছে। কিন্তু এর আর্থিক প্রভাব মারাত্মক। সার্বিক লকডাউনের জেরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চাকরি খোয়াতে পারেন। স্তব্ধ হয়ে যেতে পারে ভারত-সহ বহু দেশের অর্থনীতি। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সতর্কবার্তা, গোটা বিশ্ব ২০০৯ সালের থেকেও ভয়াবহ আর্থিক মন্দার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আর্থিক মন্দার প্রভাব কাটাতে লকডাউন তুলে দেওয়া নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বহু দেশ। সেইসব দেশকেই হুঁশিয়ারি দিল WHO।

শনিবার দৈনিক সংবাদ বিবৃতিতে করোনা আক্রান্তও দেশগুলিকে তাড়াতাড়ি লকডাউন না তোলার পরামর্শ দেন WHO কর্তা টেডরোজ আধানম গেবিয়াসেস (Tedros Adhanom Ghebreyesus )। তাঁর মতে, “গত সপ্তাহে ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে আশাপ্রদ খবর এসেছে। স্পেন, ইটালি, জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলি থেকে ভাল সংবাদ আসছে।” গেবিয়াসেস জানান, “তাড়াহুড়ো করলে লকডাউন তোলার পরবর্তী পরিস্থিতি লকডাউনের আগের মতোই হবে।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর