ব্রাহ্মণবাড়িয়ায় ৯শ কেজি সরকারি চাল উদ্ধার, আটক ৫

দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের জন্য দেয়া খাদ্য সহাতার ৯’শ কেজি বিজিডি’র চালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসব চাল কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের সামসু মিয়ার বাড়ির সামনে থেকে আল আমিন মিয়ার গরুর খামার ও আলমনগর এলাকার নাজমুল মিয়ার চাতালকল থেকে এই চালসহ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার তাদের আটক করেন।

এ সময় আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সেলিম মিয়া তার সাথে ছিলেন।

আটককৃতরা হল, চাতাল মালিক নাজমুল হক, আড়াইসিধা ভবানীপুর এলাকার শাহজাহান, শাহাবুদ্দিন, খামার মালিক আল আমিন ও ফারুক মিয়া। তাদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দার জানান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

এছাড়াও বিজিডি’র কার্ড নিয়ে এভাবে চাল যারা উত্তোলন করে বিক্রি করে দিচ্ছেন তাদের খুঁজে বের করে কার্ড বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর