করোনায় নারায়ণগঞ্জেই ১০ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের ৬৫ বছর বয়সী আরো এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ওই ব্যাক্তি শহরের দেওভোগ এলাকার বাসিন্দা।

এনিয়ে নারায়ণগঞ্জে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াল ১০ জনে।

এর আগে, নারায়ণগঞ্জে শহরে ৯ জন ও শহরতলীর শীতলক্ষা নদীর ওপার বন্দরে একজনসহ মোট ১০ জনের করোনায় মৃত্যু হয়েছে। এছাড়াও বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৭ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর