কুয়েতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত ৮৪ বাংলাদেশি

কুয়েতে নতুন করে আরও ৯ বাংলাদেশিসহ ৮০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি দেশটির স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এ নিয়ে কুয়েতে এখন পর্যন্ত ৮৪ বাংলাদেশি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪ জনে, চিকিৎসাধীন ১০৯১ জন, সুস্থতা লাভ করেছেন ১৪২ জন, সংকটপূর্ণ ২৯ জন ও মৃত্যু হয়েছে একজনের।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর