রাজধানীর যাত্রাবাড়ী একটি বাসা থেকে নাজমা সুলতানা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার(১২ এপ্রিল) যাত্রাবাড়ী থানা এলাকার আলী মোহাম্মদ খান রোড আদর্শবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর স্বামী শাহিনুর রহমান শ্যামপুর থানায় কর্মরত।
নাজমা সুলতানা তার স্বামী শাহিনুর রহমান ও ছেলে শাহরিয়ার নাফিজ সান (৮), সাফী (৫) নামে ২ ছেলেকে নিয়ে আদর্শবাগের নাজমুল হাসানের বাড়ির ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়।
বাড়ির মালিক বলেন, নিহত গৃহবধূর স্বামী শাহিনুর রহমান পুলিশে শ্যামপুর থানায় কর্মরত। রোববার সন্তানরা বাসায় তাদের মায়ের ঝুলন্ত লাশ দেখে বাবা শাহিনুরকে ফোনে জানায়। শাহিনুর রহমান আমাকে ফোনে জানানোর পর বাসায় ঝুলন্ত লাশ দেখে যাত্রাবাড়ী থানায় ফোন দিয়ে জানান। পরে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনাস্থলে এসে বাসার একটি কক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরও জানান, গৃহবধূ নাজমা একজন ভালো মানুষ ছিলেন। তার একটি মেয়ে ৮ম শ্রেণিতে পড়াশুনা করত। ২০১৬ সালে ভুল চিকিৎসায় মেয়েটি মারা যায়। সেই থেকে মেয়ের শোকে বাকশক্তিহীন হয়ে পড়েন তিনি।
যাত্রাবাড়ী থানার এসআই জহুরুল হক ঘটনার সত্যতা শিকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি