অলিগলিতে অহেতুক আড্ডা দিলেই ধরা পড়বে ড্রোনে

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ নানা অজুহাতে ঘর থেকে বেরিয়ে আসছে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ শুরু করেছে। এরইমধ্যে তিনটি ড্রোন দিয়ে পাড়া-মহল্লা, অলি-গলি পর্যবেক্ষণ শুরু করে তারা।

রোববার প্রাথমিকভাবে নগরীর পাথরঘাটা, ফিরিঙ্গীবাজার, আলকরণ, কাজির দেউড়ী, ব্যাটারি গলি, হাজারি লেইন, জামাল খান, চেরাগী পাহাড়সহ আশপাশের এলাকায় ড্রোন উড়িয়ে অনেকের ছবি ও ভিডিও ধারণ করা হয়। তবে কারো বিরুদ্ধে মামলা হয়নি।

সোমবার থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হবে। যারাই সরকারি নির্দেশ অমান্য করে অহেতুক বাইরে ঘোরাফেরা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ড্রোন ক্যামেরায় বিভিন্ন এলাকার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করা হবে। যারা ঘরে না থেকে অহেতুক আড্ডা দিচ্ছে, ছবির মাধ্যমে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর