কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির ইবনে আব্দুল্লাহ সুমনের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকারে চান্দপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় ১৯০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, তেল, আলু ও পেঁয়াজ পৌঁছে দেওয়া হয়।
জাকির ইবনে আব্দুল্লাহ সুমন জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের ফলে এলাকায় কর্মজীবী মানুষ গুলো বর্তমানে কর্মহীন হয়ে পড়ছে। তাই দেশের এই সংকট সময়ে সমাজে বিত্তবানদের স্ব স্ব অবস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।
বার্তা বাজার/এস.আর