কর্মহীন অসহায়দের পাশে কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় করোনাভাইরাসের প্রভাবে মানবিক সহায়তা তহবিলের প্রাপ্ত বরাদ্দ হতে এক হাজার দুইশত কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে পৌরসভার বাগরাইট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ওয়ার্ড পর্যায়ের খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌরসভার মেয়র মো. শওকত উসমান।

এসময় এক হাজার দুইশত কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডালসহ ১৭ কেজির প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার তদারকি উপ-প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আজিজুল ইসলাম, পৌর সচিব আলমগীর, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাহফুজুর রহমান মিঠু, ০২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জয়নাল আবেদিন,০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুর রহমান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফ সরকার, ১-২-৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ জাহানারা এমদাদ, ৭-৮-৯ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ তিতাস বেগম, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক মাছুম বিল্লাহ তাহের কটিয়াদী মডেল থানার এসআই মোঃ মনিরুজ্জামানসহ পৌর কর্মচারীবৃন্দ।

প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানায় মেয়র শওকত উসমান।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর