জনসমাগম প্রতিরোধে কোতোয়ালি থানার বিশেষ উদ্যোগ (ভিডিওসহ)

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষের অবাধ বিচরণ ঠেকাতে বিভিন্ন এলাকা নজরদারিতে ৩টি ড্রোন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (১২ এপ্রিল) থেকে কোতোয়ালি থানা এলাকায় মানুষের গতিবিধি পর্যবেক্ষণে এ অভিনব পন্থা চালু করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি মহসীন বলেন, “করোনা প্রতিরোধে পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রতিদিন বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব বজায় রাখার এবং মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে, টহল দেওয়া হচ্ছে।

এরপরও কিছু সংখ্যক অসচেতন নাগরিক কোন নির্দেশ মানছেননা। যেখানে সেখানে ঘোরাঘুরি ও আড্ডাবাজি করে কান্ডজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন। নিজের সাথে সাথে সকলের জন্য ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি করছেন।

তাই তাদের উপর বিশেষ নজরদারির জন্য আমরা তিনটি ড্রোন ক্যামেরার ব্যবস্থা করেছি। যা দ্বারা বিভিন্ন এলাকার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করা হবে। যারা ঘরে না থেকে অহেতুক আড্ডা দিচ্ছে, ছবির মাধ্যমে তাদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

ওসি মহসীন আরও জানান, “বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেসব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ড্রোন ব্যবহার করে, তাদের কাছ থেকে তিনটি ড্রোন সংগ্রহ করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর এলাকা ধরে সেগুলো ওড়ানো হবে। যে এলাকায় জনসমাগম পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক অভিযান চালানো হবে।”

সরকারি নির্দেশ অমান্য করে আড্ডাবাজী বন্ধে পুলিশের বিশেষ উদ্যোগ চট্টগ্রামে উড়বে ড্রোন

সরকারি নির্দেশ অমান্য করে আড্ডাবাজী বন্ধে পুলিশের বিশেষ উদ্যোগচট্টগ্রামে উড়বে ড্রোন

Gepostet von Barta Bazar am Sonntag, 12. April 2020

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর