নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত মানবিক সহায়তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এতে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত কার্যক্রম সন্তোষজনক ও সবাই সক্রিয় রয়েছে বলে জানানো হয়। ত্রাণ কার্যক্রমে মধ্যবিত্তদের তালিকা তৈরি করে ব্যক্তিগতভাবে তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, এ উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরণের প্রস্তুতি রয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস