যশোর বেনাপোলে অসচ্ছল ব্যক্তিদের জন্য বসানো হয়েছে ফ্রি সবজির দোকান

নোবেল করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে বিপাকে পড়েছেন অসহায় দুস্থ অসচ্ছল ব্যক্তিরা।আর এই অসচ্ছল ও সামর্থ্যহীন ব্যক্তিদের পাশে দাঁড়াতে বেনাপোল বাজারের দূর্গাপুর মোড়ের সামনে ভ্যানের উপরে বসানো হয়েছে “ফ্রি সবজির দোকান”।আর এ সবজির দোকান থেকে স্থানীয় অসচ্ছল ব্যক্তিরা ফ্রিতে সবজি নিয়েও উপকৃত হচ্ছেন।

এ কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে একটি ভ্যান গাড়ি।আর এ ভ্যান গাড়িতে রাখা হয়েছে বিভিন্ন ধরনের সবজি আলু,পেয়াজ,কাঁচা ঝাল,উচ্ছে,টমেটো,লাউ, লাল শাক ইত্যাদি।যাদের কেনার সামর্থ্য নেই ও অসচ্ছল মানুষ এমন পরিবারকে প্রয়োজন অনুযায়ী ফ্রিতে সবজি দেওয়া হচ্ছে।

সবজি দোকানের অন্যতম উদ্যোক্তা শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (শুভ) বার্তা বাজারকে বলেন,অনেকেই আর্থিকভাবে কষ্টে আছেন।তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি।আমাদের এ কার্যক্রম শুধু বেনাপোলেই সীমাবদ্ধ থাকবেনা।আমরা শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নে চালিয়ে যাব।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর