কাউন্সিলর কবীরের ৭নং ওয়ার্ডবাসীর জন্য মানবতার অন্যরকম দৃষ্টান্ত

সারা বিশ্বে করোনা থাবার প্রভাব পরেছে বাংলাদেশে ।তাইতো এ রোগের কোন প্রকার সুনির্দ্দিষ্ট চিকিৎসা না থাকার কারনে ঘরে থাকা ছাড়া কোন উপায় নেই। তাইতো প্রশাসন নির্দেশ দিয়েছে ঘরে থাকলে মানুষ তার বিপদ অনেকটা দুরে থাকবে।

আর না থাকলে বিপদ বাড়বে। কিন্তু খেটে খাওয়া মানুষের কি হবে তারাতো ঘরে বসে দিন চলতে পারে না এমনি চিন্তায় যখন খেটে খাওয়া কর্মহীন মানুষ দিশেহারা তখন টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিরল শেখ মোহাম্মদ কবীর আহমেদ নিজে অটোরিক্সা চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিচ্ছে চাল ডাল লবন আলু,সাবান শুনাচ্ছে সাহসের বানী। তার মানবিক চিন্তা ধারায় খুশিতে আত্নহারা ওয়ার্ডবাসী ।

চলার পথে কথা হয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ কবীর আহমেদে বার্তাবাজার ডট কম প্রতিবেদকের সাথে তিনি বলেন মানুষের সেবা করার জন্য জনগন আমাকে প্রতিনিধি বানিয়েছে । তাইতো নির্ঘুম রাত কাটিয়ে মানুষের দারে দারে খাবার পৌছে দিচ্ছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর