চিকিৎসকদের থাকার জন্য নিজের হোটেল ছেড়ে দিলেন অভিনেতা সোনু সুদ!

যারা করোনা মোকাবিলায় দিন–রাত এক করে কাজ করে চলেছেন। তাদের একে একে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলিব্রিটিরা। বলিউড অভিনেতা’‌হ্যাপি নিউ ইয়ার’‌ খ্যাত সোনু সুদ মুম্বাইয়ের জুহুর হোটেলটি ব্যবহার করতে দিলেন চিকিৎসকদের।

সোনু বলেছেন, ‘‌এই কঠিন সময়ে চিকিৎসকরা দিন–রাত এক করে কাজ করে চলেছেন। তাদের সাহায্যে আমাদের এগিয়ে আসা উচিত। আমার জুহুর হোটেলে চিকিৎসকরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। এটুকু চিকিৎসকদের জন্য তো করা উচিত। এই ক’ঠিন সময়ে তারা আমাদের সেবা করে চলেছেন। এটুকু সাহায্য আমরা তো করতেই পারি।”

সোনু আরও বলেছেন, ‘‌এই কঠিন সময়ে চিকিৎসক, নার্স, প্যারা মেডিকেল স্টাফদের জন্য আমার হোটেলের দরজা খোলা রয়েছে। এই সময়ে স্বাস্থ্যকর্মীরাই দেশের আসল হিরো।” গত সপ্তাহেই শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান তাদের একটি চারতলা অফিস কোয়ারেন্টিন সেন্টার বানানোর জন্য সিটি কর্পোরেশনকে ছেড়ে দিয়েছেন। এছাড়া বলিউড অভিনেতা–অভিনেত্রীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যথাসাধ্য সাহায্য করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর