ত্রাণের বস্তায় ‘প্রধানমন্ত্রীর উপহার’ লেখার নির্দেশ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষকে মানবিক সহায়তার অংশ হিসেবে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রীর প্যাকেট বা বস্তায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখার নির্দেশ দেয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

শনিবার জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বরাদ্দ দেওয়া হচ্ছে। বরাদ্দ করা ত্রাণসামগ্ৰী ও শিশু খাদ্য প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসকরা সব সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে উপ-বরাদ্দ দেয়া হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যানের অনুকূলে সরকারি আদেশ জারি করা হয়।

করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ ও শিশু খাদ্য সহায়তার জন্য ২৮ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা ও ৬৫ হাজার ৯৬৭ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব বরাদ্দ দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর