কুয়েত মৈত্রী হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ

স্বাস্থ্য অধিদফতরের ডেন্টাল বিভাগের উপ-পরিচালক ডা. এ কে এম সারওয়ার আলমকে রাজধানীর উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হযেছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন ডা. মো. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রোববার সন্ধ্যায় ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেহাবউদ্দিনকে বদলি করা হয়েছে বলে গুঞ্জন ওঠে। এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক (প্রশাসন) বলেন, এ ব্যাপারে তার জানা নেই। স্বাস্থ্য অধিদফতর থেকে এ ধরনের কোনো বদলির আদেশ জারি হয়নি। মন্ত্রণালয় থেকে হলে বিষয়টি তার জানা নেই।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরীর কাছে তত্ত্বাবধায়কের বদলির বিষয়ে জানতে চাইলে তিনি এমনটা শুনেছেন বললেও নিশ্চিত নন বলে জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর