করোনা আতঙ্কে কাপঁছে পুরো বিশ্ব। এই ভাইরাসের প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা। ইতোমধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের বিষাক্ত ছোবলে দেশটিতে ৫ লাখ ৩২ হাজার ৮ শতাধিক মানুষ বলা যায়।এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্র।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমেরিকা সরকার যখন বিপর্য’স্ত তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশটির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।এমন অভিযোগ করেছে করেছে আমেরিকা। মার্কিন অভ্যন্তরীণ নিরাপ’ত্তা বিষয়ক মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে রাশিয়ার বিরু’দ্ধে এই অভি’যোগ আনে।
বিবৃতিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে আমেরিকা কী কী পরিকল্পনা গ্রহণ করছে তা জানার জন্য রাশিয়া গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।এতে আরও বলা হয়, চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করার পর গত জানুয়ারি মাস থেকে রাশিয়া ব্যাপকভাবে মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করতে শুরু করেছে।
ওয়াশিংটন থেকে ইয়াহুনিউজ এ খবর দিয়ে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগের পক্ষে ওয়াশিংটনের হাতে কোনও প্রমাণ আছে কি না তা জানতে চাইলে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় কোনও জবাব দিতে অপারগতা প্রকাশ করে।
বার্তাবাজার/কে.জে.পি