কেরাণীগঞ্জে বাড়ি ভাড়া মওকুফ করে খাবারের দায়িত্ব নিলেন যুবলীগ নেতা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকার কেরাণীগঞ্জে এমারত হোসেন নামে এক যুবলীগ নেতা তার নিজের বাড়ির ভাড়াটিয়াদের বিদ্যুৎ বিল ও সার্ভিস চার্জসহ এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। এছাড়া ভাড়াটিয়াদের আগামী এক মাসের খাবারে দায়িত্বও নিয়েছেন তিনি।

জানা গেছে, কেরানীগঞ্জের কালিগঞ্জ, কবুতর পাড়ার এই বাড়িতে ১১টি পরিবার ভাড়া থাকছেন। এতে প্রতি মাসে প্রায় ৩৫ হাজার টাকা বাড়ি ভাড়া পান এমারত হোসেন।

শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি, এমারত হোসেন বার্তা বাজারকে জানান, দেশে বর্তমানে খারাপ সময় যাচ্ছে, লকডাউনের কারণে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকে না খেয়েই দিন কাটাচ্ছে তার ওপর আবার বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচের চাপ তো আছেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ভাড়াটিয়া কারো কাছ থেকে আমি মার্চ মাসের ভাড়া নেবো না। পাশাপাশি তাদের আগামী এক মাসের খাবারের দায়িত্ব নিলাম।

এসময় তিনি আরও জানান, যতো সংকটই আসুক, তা মোকাবেলায় মানুষের জন্য মানুষকেই এগিয়ে আসতে হবে। পরিস্থিতি বুঝে আমি সবময় আমার ভাড়াটিয়াদের পাশে থাকবো। এছাড়া এই দুর্যোগের সময় কেরানীগঞ্জের অন্যান্যা বাড়ির মালিকদের নিজেদের সাধ্যমত ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই । বাড়ি ভাড়া মাফ না কলেও অন্তত ভাড়ার জন্য ভাড়াটিয়াদের চাপ না দিয়ে সময় দিন।

এ বিষয়ে কেরাণীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, এমারত হোসেন যে মহৎ উদ্যোগে উদারতার দৃষ্টান্ত রাখলেন, এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং দেশের এই জরুরি মুহূর্তে এমারত হোসেনের মত কেরানীগঞ্জের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি যারা সমাজের উন্নয়নে নিজ উদ্যোগে ভূমিকা রাখেন, তারা যদি বর্তমান সময়ে এগিয়ে আসেন তাহলে দুঃখী মানুষের অনেক উপকার হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর