বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জন রোগীর দেহে করোনা পজেটিভ হওয়ায় এবার বরিশাল জেলা লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।
আজ রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় এই দুই জনের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়ার পর বরিশাল জেলা প্রশাসন এই ঘোষণা দেয়।
চিকিৎসাধীন ওই দুই রোগীর মধ্যে একজনের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরচর ইউনিয়নে, তার বয়স ৬০ বছর, তিনি পুরুষ। তিনি নারায়নগঞ্জে একটি গার্মেন্টে চাকুরী করতেন। গত সপ্তাহে তিনি বাড়ি এসেছেন।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান লকডাউন চলাকালে সরকারী স্বাস্থ্যবিধি ও নির্দেশ যথাযথভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বরিশালে করোনা আক্রান্ত রোগী পাওয়ার খবরে জেলা প্রশাসন সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে বরিশাল জেলা লকডাউন ঘোষণা করে।
বার্তাবাজার/কে.জে.পি