ট্রাক আটকে সরকারি ত্রাণ নিয়ে গেলো হতদরিদ্ররা (ভিডিও)

জামালপুরের মুকন্দবাড়ি এলাকায় ট্রাক আটকে সরকারি ত্রাণের চাল ও আলু নিয়ে গেছে স্থানীয় কর্মহীন হতদরিদ্ররা।

রোববার(১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

জামালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানিয়েছেন, রবিবার বেলা ১১টার দিকে সিংহজানী খাদ্য গুদাম থেকে ত্রাণের ৬শ’ প্যাকেট চাল ও ৬শ’ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়া বাজার আসছিল। শহরের মুকন্দবাড়ি এলাকায় কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ মানুষ ট্রাক আটকিয়ে চাল ও আলু নিয়ে যায়। সেখান থেকে প্রায় ১৫০ প্যাকেট ত্রাণ নিয়ে যায় তারা। পরে ত্রাণসামগ্রী বহনকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষুব্ধরা বলেন, বিভিন্ন জায়গায় বারবার ধর্না দিয়ে তারা রবিবার পর্যন্ত কোনও ত্রাণ পাননি। ক্ষুধার জ্বালায় তারা এই ত্রাণ নিয়ে নিয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার এসআই জোছনা বলেন, ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ দেয়নি।

ক্ষুধার জ্বালা সইতে না পেরে ট্রাক আটকে সরকারি ত্রাণ নিয়ে গেলো হতদরিদ্ররা

ক্ষুধার জ্বালা সইতে না পেরে ট্রাক আটকে সরকারি ত্রাণ নিয়ে গেলো হতদরিদ্ররাবিস্তারিত- http://bartabazar.com/archives/153781

Gepostet von Barta Bazar am Sonntag, 12. April 2020

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর