পটুয়াখালীর দুমকিতে পোশাক কর্মীর বোনও করোনায় আক্রান্ত

পটুয়াখালীর দুমকীতে পোশাককর্মী ভাইয়ের মৃত্যুর পরে তার বোন মোসা. খাদিজা পারভীন (৩৯) করোনায় আক্রান্ত হয়েছে।
রবিবার বিকেলে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, পোশাক কর্মী দুলাল হাওলাদারের মৃত্যুর পরে স্বজন ও আশপাশের মোট ৯ জনের নমুনা সংগ্রহ করে আইই‌ডি‌সিআর পাঠানো হয়েছিলো। এরমধ্যে ফলাফলে ৮ জন নেগেটিভ ও খাদিজা পজেটিভ এসেছে।

ইতোমধ্যে ওই উপজেলা লকডাউন রয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে আলাদা আইসোলিউসিনেে রাখা হয়েছে। তাকে ওই খানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর