ময়মনসিংহে নারায়ণগঞ্জ ফেরত নারী করোনা আক্রান্ত, ইউনিয়ন লকডাউন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে এক নারীর করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় পুরো ইউনিয়ন লকডাউন করা হয়েছে। আক্রান্ত ওই নারীর বাড়ি ইউনিয়নের বনগাঁও গ্রামে।

গত শনিবার (১১ এপ্রিল) নারায়ণগঞ্জ ফেরত ২২ বছর বয়সী পোশাক শ্রমিক তরুণী ও ৪৫ বছর বয়সী এক পুরুষের মাঝে করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ পাঠানো হয়। নমুনা সংগ্রহ করেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল।

রোববার (১২ এপ্রিল) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জানা যায়, নারায়ণগঞ্জ ফেরত ওই পোশাক শ্রমিক নারী করোনা ভাইরাসে আক্রান্ত।

এরপর ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জাকির হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আঠারোবাড়ি ইউনিয়নকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর