করোনা মহামারির মধ্যে ভারতীয় গোলায় ১৫ পাকিস্তান সেনা, ৮ জঙ্গির মৃত্যু

বিশ্বজুড়ে দ্বিতীয় দফা করোনা মহামারির মধ্যে জম্মু ও কাশ্মীরের দিকে তাক করা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত রেখা সংলগ্ন দুধনিয়ালে কেরান সেক্টরমুখী পাক সন্ত্রাসবাদী ঘাঁটিকে লক্ষ করে শেল ছোড়ে বাহিনী। তারই ঘায়ে প্রাণ যায় ১০ সন্ত্রাসবাদীর। মারা যায় পাকিস্তানেরপ ১৫ জন সেনাও। এমনি দাবি করা হয়েছে গোয়েন্দা সূত্রে।

সূত্রের দাবি, পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের জবাব দিতে গিয়ে কিষাণগঙ্গা নদীর তীরে দুধনিয়ালকে টার্গেট করে ভারতীয় বাহিনী।

৫ এপ্রিল কেরান সেক্টরে ৫ সন্ত্রাসবাদীকে খতম করে বাহিনী। মৃতদের মধ্যে তিনজন ছিল জম্মু ও কাশ্মীরের। আর বাকি দু জন জৈশ-ই-মহম্মদের প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পাক সেনার তরফেও নিশ্চিত করে বলা হয়েছে যে, সারদা, দুধনিয়াল ও শাহকোট সেক্টরকে লক্ষ করে গোলাগুলি চালিয়েছে ভারতীয় বাহিনী। তবে পাকিস্তানের দাবি, সেই প্রত্যাঘাতে ১৫ বছরের এক কিশোরী-সহ চার সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন।

পাকিস্তান অভিযোগ করে, ২০২০ সালে ৭০৮ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে ভারতীয় বাহিনী। তাদের হামলায় মৃত্যু হয়েছে ২ সাধারণ নাগরিকের, আহত হয়েছেন ৪২ জন।

তবে ভারতীয় গোয়েন্দাদের দাবি, তাদের প্রত্যাঘাতে ১০ এপ্রিল ১৫ পাক সেনার মৃত্যু হয়েছে। প্রাণ গিয়েছে ৮ সন্ত্রাসবাদীর। দুধনিয়ালে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর