গাজীপুরের সিভিল সার্জনসহ ১৩ কর্মকর্তা-কর্মচারী কোয়ারেন্টাইনে

গাজীপুর সিভিল সার্জন অফিসের একজন স্টাফের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যাওয়ায় সিভিল সার্জনসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের কার্যালয়ের ওই স্টাফ কিছুদিন ছুটিতে ছিলেন। ছুটি থেকে এসে গত বুধবার কাজে যোগদান করেন।

এরপর তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়। পরে পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে জানান তিনি।

গতকাল শনিবার সকাল থেকে সিভিল সার্জন ও একজন চিকিৎসকসহ ১৩জন কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টাইনে গেছেন।

কোয়ারেন্টাইনে থাকা সকল কর্মকর্তা-কর্মচারীরর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর