যশোর জেলায় প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।তিনি পেশায় মণিরামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী।আজ রোববার(১২ই এপ্রিল) যশোরের মণিরামপুরে এ রোগী শনাক্ত হয়।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন গণমাধ্যমকে বলেন,ওই স্বাস্থকর্মীর জ্বর দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছিল।খুলনা থেকে মৌখিকভাবে করোনা পজেটিভ হওয়ার তথ্য জানিয়েছে।তবে এখনো রিপোর্টের কাগজ হাতে পায়নি।
কেএ/বার্তাবাজার