এবার করোনায় মারা গেলেন হলিউড অভিনেত্রী হিলারি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

‘উইচফাইন্ডার জেনারেল’ (Witchfinder General),’ দ্যা অবলং বক্স’ (The Oblong Box), ‘ক্রাই’ (Cry)- এর মতো হলিউডের হরর ফিল্মে অভিনয় করেন হিলারি।

তবে শুধু অভিনেত্রী হিসাবেই নয়, প্রযোজকের হিসাবেও কাজ করেছেন হিলারি হিথ। তবে ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘উইচফাইন্ডার জেনারেল’ ছবিটির জন্য সবথেকে বেশি জনপ্রিয়তা পান হিলারি হিথ। অভিনেত্রীর মৃত্যু খবর সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর ছেলে অ্যালেক্স উইলিয়ামস।

হিলারি হিথের জন্ম হয়েছিল ইংল্যান্ডের লিভারপুলে। ১৯৭৪ সালে ট্যালেন্ট এজেন্ট ডানকান হিথকে বিয়ে করেন অভিনেত্রী। যদিও ১৯৮৯ সালে বিবাহবিচ্ছেদ হয় হিলারি ও ডানকানের। ১৯৬৮ সালে ‘উইচফাইন্ডার জেনারেল’ ছবিটির মাধ্যমেই হলিউডে পা রাখেন। ‘দ্যা ফাইল অফ গোল্ডেল গুস’ (The File of the Golden Goose),’দ্যা বডি স্টিলার্স’ (The Body Stealers), ‘টু জেন্টলম্যান শেয়ারিং’ (Two Gentlemen Sharing) সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর