নভেল করোনা ভাইরাস থেকে নড়াইল জেলা কারাগারের বন্দীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা।
রোববার(১২ এপ্রিল) দুপুরে জেলা কারাগার চত্বরে নিজে উপস্থিত হয়ে ১৪৪ জন বন্দীর জন্য জেলা সুপার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন।
বিতরণের সময় মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, এই মুহূর্তে আমরা সবাই সবার খবর রাখছি, সবাই নিরাপদে ঘরে থাকছি। কিন্তু যারা জেলে আছে, তাদের নিরাপত্তার কথা ভেবে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি