বাবার পরে মেয়েও করোনার শিকার

কুমিল্লায় বাবার পরে এবার তার মেয়েও আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। রোববার (১২ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।

৯ এপ্রিল তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামের ৪৮ বছরের ওই ব্যক্তি আক্রান্ত হন। তিনি ঢাকায় একটা চালের মিলে কাজ করেন। তারপর তার ১২ বছরের মেয়েরও করোনা রিপোর্ট পজেটিভ আসে। এদিকে শনিবার (১১ এপ্রিল) তিতাসের মৌটুপি গ্রামের ৩৫ বছরের এক কুস্তিগীরও করোনায় আক্রান্ত হন।

এনিয়ে কুমিল্লার সাতজন আক্রান্ত হয়েছেন। অন্যরা হচ্ছেন বুড়িচংয়ের চার বছর ও সাত বছর বয়সের দুই শিশু,তাদের ফুফু,দেবিদ্বারের আক্রান্ত জীবন সাহা শনিবার মারা গেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর