যশোরের মণিরামপুর বাজারের গরুহাটা মোড় থেকে মানুষ বোঝাই দুইটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার(১২ই এপ্রিল)বেলা সাড়ে ১১টার দিকে এ ট্রাক দুইটি কে আটক করা হয়। আটক ট্রাক দুইটিতে মোট ৬১ জন মানুষ,যারা সবাই ইটভাটার শ্রমিক।তাদের মধ্যে ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছেন।
কুমিল্লা থেকে আসা(ঢাকা মেট্রো-ট-১৪-৬০০৩) ট্রাকের যাত্রী শফিকুল ইসলাম জানান,ছয়মাস আগে তারা ৩২ জন কুমিল্লার কোতয়ালি থানার আমড়াতলী বাজারের মেসার্স স্বজন ব্রিকস নামে একটি ইটভাটায় কাজে যান। হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় তারা সবাই সেখানে আটকা পড়েন।পরে শনিবার ট্রাক ভাড়া করে সাতক্ষীরার শ্যামনগরের কৈইখালী ইউনিয়নের নইকাঠি গ্রামে ফিরছিলেন তারা।
অপর ট্রাকের(ঢাকা মেট্রো- ড- ১২-৫১৫৫) যাত্রী কামরুল ইসলাম জানান,তারা ২৯ জনও কয়েকমাস আগে খুলনার পাইকগাছা উপজেলার লক্ষীখোলা গ্রাম থেকে মানিকগঞ্জের সিংগাইর থানার খোলাপাড়ার মেসার্স একেএমবি এন্ড কোং ইটভাটায় কাজে যান।তারাও সেখানে আটকা পড়েন।ট্রাক ভাড়া করে তারা বাড়িতে ফিরছিলেন। ভ্রাম্যমান অভিযানে অংশ নেওয়া আনসার-ভিডিপির ওয়ার্ড লিডার সুমন হোসেন বলেন,ঘটনার সময় আমরা মণিরামপুর গোহাটা মোড়ে ডিউটিতে ছিলাম।হঠাৎ ট্রাক দুটি আসলে গতিরোধ করে চালকের সাথে কথা বলে সন্দেহ হয়।তখন পেছনের ত্রিপল উল্টিয়ে ট্রাকভর্তি মানুষ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)সুফল চন্দ্র গোলদার বলেন, ট্রাকের সবার নাম পরিচয় নিয়ে তাদের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি এদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বার্তা বাজার/এম.সি