১০ জুন পর্যন্ত বন্ধ হলো পশ্চিমবঙ্গের সব স্কুল কলেজ!

মাহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে ভারতের পশ্চিম্বঙ্গ রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বাড়িয়ে করা হয়েছে আগামী ১০ জুন পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ঘোষণা দিয়েছেন।

সারা দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে শনিবার (১১ এপ্রিল) ভিডীও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেন মমতা। তারপরই তিনি জানিয়ে দেন , আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। তাই বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ও।

করোনার প্রকোপ ঠেকাতে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার আর্জি জানিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘অমিত শাহকে জানিয়েছি, বাংলার তিন দিকে সীমান্ত রয়েছে। বাইরে থেকে লোক ঢুকে পড়ার চেষ্টা করছেন। অবিলম্বে তা বন্ধ করতে হবে। নইলে বাংলা বিপদে পড়লে গোটা উত্তর-পূর্ব ভারত বিপদে পড়বে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর