লঞ্চ সারেংদের কাছে পৌছায়নি সরকারি ত্রাণ: বিপাকে মুন্সীগঞ্জের ৫৪ টি পরিবার

করোনার কারণে সরকার সাধারণ মানুষের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। এতে বেশ বিপাকে পড়েছেন মুন্সীগঞ্জ-নারায়নগঞ্জ চলাচলকারী ৫৪ টি সারেং পরিবার। তাদের অভিযোগ এখনো তারা সরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত। এতে তাঁরা পরিবার নিয়ে প্রায় অনাহারে রয়েছেন। এদিকে, মুন্সীগঞ্জে ১০ জন করোনায় আক্রান্ত হওয়ায় পুরো জেলাকে সিল করা হয়েছে। এতে আরও বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাট ইজারাদার দীল মোঃ কোম্পানী সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা প্রতিরোধে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার পরপরই ৫৪ জন সারেং কোন সরকারি সহায়তা পাননি, অনেক ব্যক্তি সংগঠন নামের তালিকা নিয়েছেন। তবে এ পর্যন্ত তারা কোনও ধরনের সহায়তা করেনি।

এমনকি হাটলক্ষী এলাকার বিত্তবানরাও এগিয়ে আসেনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর