নড়িয়ায় ইমামদেরকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিলেন উপমন্ত্রী শামীম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের কে খাদ্য সামগ্রী উপহার দিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

আজ (১২ এপ্রিল) দুপুরে নড়িয়া থানা চত্বরে উপজেলার বিভিন্ন মসজিদের ১০০ জন ইমামগণের হাতে এই খাদ্য সামগ্রীর উপহার প্যাকেট তুলে দেন তিনি।
করোনা দুর্যোগে ঘরবন্দি এসব ইমামদেরকে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, পেঁয়াজ, লবণ, তেল ও সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের মাঝে বিতরণ করা হয়।

এসময় নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাছান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ইমামরা সমাজের সম্মানী ব্যক্তি। তাদেরকে সম্মান করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এটা কোন ত্রাণ সামগ্রী নয়। এটা আমার ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের জন্য সামান্য উপহার মাত্র। বাংলাদেশ তথা সারা বিশ্বের এই মহা সংকট মুহূর্তে সবাই ঘর বন্দী রয়েছেন। আপনাদের প্রতিও আমার বিশেষ অনুরোধ বা আহ্বান আপনারা সবাই ঘরে থাকবেন নিজেকে নিরাপদ রাখবেন এবং আপনার পরিবার সহ আশপাশের লোকজন ও দেশকে নিরাপদ রাখবেন। এই দূর্যোগকালীন সময়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি সামান্য এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে। এটা যদিও অতি সামান্য প্রয়োজনের তুলনায় তবুও চেষ্টা করছি সকলের পাশে থাকতে দোয়া করবেন আগামীতেও এবং সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কিছু করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশের একজন লোক না খেয়ে থাকবে না। আমরা সবার খাদ্য নিশ্চিত করব। আপনাদের প্রতি শুধু বিশেষ অনুরোধ অবশ্যই ঘরে থাকবেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর