যশোরের শার্শা বাগআঁচড়া গার্লস স্কুলের সামনে মোটরসাইকেলের ছিটের নিছে অভিনব কায়দায় রাখা ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ রনি বাবু(২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।তবে মোটর সাইকেলে থাকা আরেকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।রবিবার(১২ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, শার্শা থানাধীন মহিশাডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে রনি বাবু (২৫)ও পলাতক মাদক ব্যবসায়ী একই গ্রামের তমিজ উদ্দীনের ছেলে রজব আলী (২৭) ।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে (এএসআই)মাসুদ হাসান ও (এএসআই)আকবারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া বাজারের গার্লস স্কুলের সামনে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রজব আলী নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয় ও রনি বাবু নামে আর মাদক ব্যবসায়ীকে একটি পালসার মোটরসাইকেলের সিটের তলায় অভিনব কায়দায় রাখা ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।তিনি আরো বলেন,আটক মাদক ব্যবসায়ী রনি বাবুকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে ও পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি