গত ২৬শে মার্চ-২০২০ইং তারিখ থেকে পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে পণ্য আদান-প্রদান সহ পাসপোর্ট যাত্রীদের আনাগোনা বন্ধ থাকায় চেকপোষ্টে কর্মরত কুলি-শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে।তারা পরিবারের সদস্যদের নিয়ে দুঃখে-কষ্টে দিন কাটাচ্ছেন।তাদের প্রয়োজন সাহায্যের। আর এ বিষয়টি অনুধাবন করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ৮৫,যশোর-১ শার্শা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

আজ (রবিবার) সকালে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর পক্ষে বেনাপোল চেকপোষ্টে কর্মরত প্রায় ১৮১ জন কুলি-শ্রমিকের হাতে হাতে খাদ্য সামগ্রী গুলো তুলে দেন শার্শা উপজেলা চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন-শার্শা আওয়ামীলীগ উপজেলা সাধারন সম্পাদক-আলহাজ্ব নুরুজ্জামান,যুগ্ম-সাধারন সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য-অধ্যক্ষ ইব্রাহীম খলিল,সংসদ সদস্যর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসাদুজ্জামান আসাদ,বেনাপোল পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি- আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক-আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য-অহিদুজ্জামান অহিদ,যুবলীগ সাধারন সম্পাদক ও শার্শা ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন,পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক-মনিরুজ্জামান ঘেনা, পৌর যুবলীগ যুগ্ম-আহবায়ক-জসিম উদ্দিন,পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি-আব্দুল হামিদ,পৌর ছাত্রলীগ সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক-কামাল হোসেন।পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক-আরিফ হোসেন রুবেল,৯নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগ নেতা-জামাল খান ও শামীম আহম্মেদ।প্রতিজন কুলি-শ্রমিকের মধ্যে চাউল,আলু ও ডাল বিতরন করা হয়।
বার্তা বাজার/এম.সি