সরকারি নির্দেশ অমান্য ও অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় ১৪ জনকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য ও অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে বোয়ালমারী পৌর সদর বাজারের লাবণী ষ্টোরের মালিক অলোক কুমার সাহাকে ৫ হাজার, মানিক মিয়াকে ৫ হাজার, মিরাজ মীরকে ৫ হাজার, পলাশ কাজীকে ৫ হাজার, মোল্যা ফার্মেসির মালিক সৈয়দ আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

অপরদিকে পৃথক অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বোয়ালমারী পৌর সদর বাজারে অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় মোটর আইনের ২১৮/৬৬ ধারায় রাকিব মিয়াকে ২ হাজার টাকাসহ ৯ জনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, সরকারি নির্দেশনা মেনে পরিস্থিতি সামাল দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর