ঠাকুরগাঁওয়ে ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে’ কালিবাড়ি কাঁচাবাজার বড়মাঠে স্থানান্তর

ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ীর কাঁচাবাজার ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে স্থানান্তর করা হয়েছে।

রোববার সকালে কাচাবাজারের ব্যাবসায়ীরা তাদের মালামাল নিয়ে বড় মাঠে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অস্থায়ীভাবে দোকান বসায়। এর আগে গত শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলে বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দুপুরে কাচা বাজার পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। তিনি জানান, এখন থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাঁচাবাজার চলবে। এখানেই সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জনসাধারণ কাচা বাজার ক্রয় করতে পারবেন। কালিবাড়িতে জায়গা কম থাকায় সেখানে দূরত্ব বজায় রাখা সম্ভব না হওয়ায় বাজার এখানে স্থানান্তর করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর