পঞ্চগড়ে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তাদের নিকট গাড়ির চাবি হস্তান্তর

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ি পঞ্চগড়ের সদর উপজেলা ও তেঁতুলিয়া উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তাদের কাছে সরকারী বরাদ্দকৃত গাড়ির চাবি হস্তান্তর করেছেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

আজ (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গাড়ির চাবি উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান, সদর উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম রিনা,তেঁতুলিয়া উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবুল কাশেম,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডাঃ সিরাজুদ্দৌলা পলিন,ডাঃ মনসুর আলম, মেডিক্যাল অফিসার তোফায়েল আহমেদ প্রমুখ।

এ সময় পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তাদের জন্য এই গাড়ী উপহার। আমরা আশা করি এই মুজিববর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর