একদিনে দেশে ৯৬ পুরুষ এবং ৪৩ নারী করোনায় আক্রান্ত

গত ২৪ ঘন্টায় দেশে ১৩৪০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৯ জন। এরমাঝে ৯৬ জন পুরুষ ও নারী আক্রান্ত হয়েছে ৪৩ জন।

আক্রান্তদের মাঝে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা সচেয়ে বেশি। মোট আক্রান্তের মাঝে এরাই শতকরা ২৫ ভাগ। এরপরেই বেশি আক্রান্ত হয়েছে ২১-৩০ বছর বয়সীরা। তারাও মোট আক্রান্তের ২১ ভাগ দখল করেছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ১৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ঢাকাতেই ৬২ জন। বাকি সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৬২১ জনে।

নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। এই ৩ জন নিয়ে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর