কুড়িগ্রামে সাংবাদিক লাঞ্চিত, গুনতে হলো জরিমানা

অঘোষিত লকডাউনের সংবাদ সংগ্রহ করার সময় কুড়িগ্রামে ১ সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। রবিবার(১২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে ।প্রত্যক্ষদর্শিরা জানান, ১জন পুলিশ কনস্টেবল প্রথমে মোটরসাইকেলটি আটকান,এরপর মোটরসাইকেল থামিয়ে সাংবাদিক পরিচয় দেবার পর,দায়িত্বরত ১জন মহিলা ম্যাজিস্ট্রেট নিউজ করে দিতে বলেন । পরে ঐ সাংবাদিক নিউজ করার জন্য ছবি তুলতে গেলে অন্য আরেক পুলিশ সদস্য তাকে বাধা দেন।

ছবি: বার্তা বাজার

এ নিয়ে বাকবিতন্ডা হলে ভ্রাম্যমান আদালত পরিচালিত ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঐ সাংবাদিকের মোটরসাইকেল এর চাবি ও মোবাইল ফোন কেড়ে নেন । ঘন্টা দুয়েক পর ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ১০০ টাকা জরিমানা করে,ভ্রাম্যমান আদালত গুটিয়ে নিয়ে চলে যান। অভিযুক্ত সাংবাদিক কুড়িগ্রামের স্থানীয় পত্রিকা দৈনিক কুড়িগ্রাম খবর এর স্টার্ফ রিপোর্টার বিশ্বজিৎ রায় বিশু । তিনি বলেন,” আমার হেলমেট রয়েছে,ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি,সেখান থেকে শিক্ষানবীশ চালক এর লাইসেন্স দিয়েছে,এসব থাকার পরও আমাকে ২ ঘন্টা পর ১০০ টাকা জরিমানা করে গাড়ির চাবি ও মোবাইল ফোন ফেরত দিয়েছে ।” গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ জারির আওতামুক্ত রাখা হয়েছে ।

এ বিষয়ে ঘটনাস্থলে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ সাথে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর