গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৯ জন। গত ১ দিনে মারা গেছে ৪ জন। এ নিয়ে দেশে ৩৪ জনের প্রাণহানি হয়েছে ভাইরাসটিতে।
রোববার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ১৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ঢাকাতেই ৬২ জন। বাকি সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৬২১ জনে।
নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। এই ৩ জন নিয়ে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯।
বার্তাবাজার/এসজে