মহামারি করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া ত্রাণ কেউ চুরি করলে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষনিক বিচার করা হবে বলে চোরদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১২ মার্চ) ন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের বিষয় আমার কাছে এমন অনাকাঙ্ক্ষিত কয়েকটি খবর এসেছে। আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। সেই সহায়তায় যারা অনিয়ম দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিচার করা হবে।
বার্তাবাজারা/এসজে