লকডাউন ভেঙে বেতনের দাবীতে রাস্তা অবরোধ করেছে পোশাক শ্রমিকরা

লকডাউনে ভেঙে রোববার (১২ এপ্রিল) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ও ভোগড়া বাইপাস এলাকার নিউওয়ে ফ্যাশনস লিমিটেড ও ইস ওয়েস্ট গ্রুপের শ্রমিকরা এই বিক্ষোভে অংশ নেয়।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ২ মাসের বেতন পাচ্ছেন না। বেতনের দাবীতেই সকাল ৯টার দিকে তারা লকডাউন ভেঙে রাস্তায় নেমে আসেন।

বিক্ষোভরত নিউওয়ে ফ্যাশন লিমিটেডের মহিলা পোশাক কর্মী মারফা আকাত্র জানা, দুই মাস ধর মালিকপক্ষ বেতন দিবে দিবে করেও দিচ্ছে না। এখন তাদের ঘরে খাবারের সংকট। বাড়ি ভাড়া, মুদির দোকানের পাওনা টাকার তাগিদে তারা অতিষ্ঠ। তার উপরে লকডাউন গাজীপুরে তারা ত্রাণও পাচ্ছেন না। যারা স্থানীয় কিংবা ভোটার কেবল তারাই ত্রাণ পাচ্ছেন।

তাদের এই অবরোধে সড়কে দীর্ঘ এক যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টার অবরোধের পর মালিকপক্ষ এসে আগামী ১৬ এপ্রিল বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

এ বিষয়ে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, দুই মাসের বেতনের দাবিতে ২টি কারখানার শ্রমিকরা সকালে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১৬ এপ্রিল বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর