মহামারি করোনায় সরকারের ঘোষিত প্রণোদনার টাকা পেতে নিজ নিজ মোবাইলে ব্যাংক একাউন্ট খোলেছে সাধারণ ব্যাংক একাউন্টহীন ৬ লক্ষাধিক গার্মেন্টস কর্মী।
বিজিএমইএ’র ঘনিষ্ঠ এক সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক গত ২ এপ্রিল এক সার্কুলারে ঘোষণা দেয়, পোশাক শ্রমিকদের বেতন প্রদানের জন্য কারখানাগুলোর সংশ্লিষ্ট শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস তথা মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে।মূলত সরকার ঘোষিত প্রণোদনার অর্থ সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে এই নির্দেশনা জারি করা হয়।
জানা গেছে, প্রায় ২৪ লাখ পোশাক শ্রমিক আগেই ডিজিটাল লেনদেন করতেন।
এবার নতুন করে বিকাশে ৩ লাখ ৬০ হাজার, রকেটে ১ লাখ ৬০ হাজার এবং নগদে ৮৫ হাজার অ্যাকাউন্ট খোলেন পোশাক শ্রমিকরা।
বার্তাবাজার/এসজে