নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রামের বাড়িতে এসে মারা যাওয়া সেই নারীর করোনা পজেটিভ। উপজেলার ধরখার ইউনিয়নের রাণিখার গ্রামের ৪০ বছর বয়সী ওই নারী গত ৯ এপ্রিল রাতে করোনা উপসর্গে মারা যান।
রোববার (১২ এপ্রিল) মৃত ওই নারীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
জানা যায়, মৃত ওই নারী তার স্বামীর সাথে নারায়ণগঞ্জে বসবাস করতো। কিছুদিন আগে গ্রামের বাড়িতে আসার পর থেকেই তার জ্বর,সর্দি,কাশি লেগেই ছিল। কিন্তু ভয়ে তিনি কাউকে তা বলেননি। মারা যাওয়ার পর খবর পেয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই নারীর নমুনা সংগ্রহ করে।
এই ব্যাপারে ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, ওই নারী করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ। গ্রামটিতে মানুষের চলাচলে আরও কঠোরতা অবলম্বনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেখানে যাচ্ছি আমরা।
বার্তাবাজার/এসজে